ঢাকাSaturday , 17 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড় ধস : রাঙামাটিতে আরো দুই লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : পাহাড় ধসের ঘটনায় রাঙামাটির জুরাছড়ি উপজেলা থেকে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির জেলা প্রশাসক মানজারুল মান্নান।
এ নিয়ে রাঙামাটি জেলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ১০৭ জনে। এর আগে গত বৃহস্পতিবার পর্যন্ত রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০৫ জনের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার রাঙামাটি জেলায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মানজারুল মান্নান জানান, সকালে জুরাছড়ি থেকে আরো দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।’