ঢাকাSaturday , 17 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ২

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও ১০ লাখ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাত সাড়ে ৮টার শহরের মাহমুদপুর মহল্লার ১ নম্বর গলি এলাকা থেকে এ সব মাদক উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদপুর মহল্লার দানেশ শেখের ছেলে বুলু শেখ ওরফে কায়েস ও একই মহল্লার মৃত লিটনের স্ত্রী মমতা খাতুন।
র‌্যাব-১২-এর সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন জানান, মাহমুদপুর এলাকার বুলু শেখ ওরফে কায়েসের শ্বশুর আরশেদের বাড়িতে অভিযান চালিয়ে বুলু শেখ ও মমতাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯০ গ্রাম হেরোইন, ২০০ পিস ইয়াবা, আটটি মোবাইল ফোন ও ৯ লাখ ৭৫ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানা মামলা হয়েছে।