ঢাকাSunday , 11 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএই’র পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

কৃষি সম্প্রসারণ অধিপ্তরের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন প্রকল্প পরিচালক মহাম্মদ মাইদুর রহমান; ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আবদুল মুঈদসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিরাও এ সময় উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা গত ৭ জুন রাজধানীর ফার্মগেটস্থ আ.কা.মু. গিয়াস উদ্দিন মিল্কি অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই’র সরেজমিন উইংয়ের পরিচালক চৈতন্য কুমার দাস এবং বিশেষ অতিথি ছিলেন উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক অমিতাভ দাস। ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আবদুল মুঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্প পরচালক মহাম্মদ মাইদুর রহমান। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. আবুল হাশিম।
কর্মশালায় চলতি অর্থবছরে ময়মনসিংহ অঞ্চলে মাঠে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া, আগামী অর্থবছরে করণীয়সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার উপপরিচালকগণ, উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধিসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।