ঢাকাSunday , 11 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগান সেনার গুলিতে তিন মার্কিন সেনা নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক আফগান কমান্ডোর গুলিতে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন। পাল্টা গুলিতে ওই কমান্ডো নিহত হয়েছে। শনিবার প্রদেশের অচিন জেলা এ ঘটনা ঘটেছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, অচিন জেলায় চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে যেখানে আফগান ও মার্কিন বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে সেখানেই এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘কী কারণে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।’
পেন্টগন থেকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এটি ছিল আফগান নিরাপত্তা বাহিনীর এক সদস্যের ‘নীলের ওপর সবুজের’ হামলা।
‘নীলের ওপর সবুজের’ হামলা বলতে আফগানিস্তানে কর্মরত মার্কিন সেনাদের ওপর আফগান নিরাপত্তা বাহিনীর হামলাকে বোঝানো হয়। দেশটিতে চলমান রক্তপাতের জন্য ওয়াশিংটন দায়ী বলেই বেশির ভাগ আফগান মনে করেন। গত কয়েক বছরে বেশ কয়েকবার এ ধরণের ঘটনা ঘটেছে। তবে সম্প্রতি মার্কিন সেনাদের ওপর এ ধরণের অভ্যন্তরীণ হামলার ঘটনা কমে এসেছে।