ঢাকাSunday , 4 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু ধর্ষণ : সিলেটে লন্ডনপ্রবাসী একদিনের রিমান্ডে

Link Copied!

সিলেট সংবাদদাতা : সিলেটে শিশুকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত লন্ডন প্রবাসী সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার পুলিশের পক্ষ থেকে পাঁচদিনের রিমান্ড আবেদন জানালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, শিশু ধর্ষণের ঘটনায় বিয়ানীবাজার থানায় দায়ের করা মামলার আসামি সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে ২২ মে আবেদন জানানো হয়। শুনানি শেষে আজ একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
কানাইঘাটের এক শিশুকে বিচারের নামে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গত ২০ মে বিয়ানীবাজারের দেউল গ্রাম থেকে প্রবাসী সারোয়ারকে আটক করে র‌্যাব। পরদিন রাতে বিয়ানীবাজার থানায় মামলা করেন শিশুটির বাবা।
গত ২২ মে সারোয়ারকে আদালতে সোপর্দ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। আদালত শিশুটির জবানবন্দি রেকর্ড করে। ওইদিনই আসামি সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করে বিয়ানীবাজার থানার পুলিশ। কিন্তু অজ্ঞাত কারণে আজ শুনানি হয়।
পরিবারের অভিযোগ, গণধর্ষণের শিকার ১২ বছরের ওই কন্যাশিশুকে সুবিচারের আশ্বাস দিয়ে আটকে রেখে যৌন নির্যাতন চালিয়ে যাচ্ছিলেন বিয়ানীবাজারের প্রবাসী সারোয়ার আহমেদ। তিনি বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।