ঢাকাSunday , 4 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১৫

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন নারীসহ চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, হরিদাশপুর পশ্চিমপাড়া গ্রামের শেখ রিগানকে নিয়ে ছাত্রলীগ নেতা মিকাইল ফেসবুকে কমেন্টস করে। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে রিগান ও তার লোকজন মিকাইলকে মারধর করেন। পরে রাতেই থানায় বসে বিষয়টি মিমাংসা হয়।
রোববার সকালে এর জের ধরে রিগানের লোকজন মিকাইলের বাড়িতে হামলা চালায়। এতে তিন নারী আহত হয়। এ সময় মিকাইলের লোকজন পাল্টা হামলা চালিয়ে রিগানের সমর্থক রিয়াজুল খানকে (৩৮) কুপিয়ে আহত করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে আরো অন্তত ১১ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত তিন নারীসহ চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।