ঢাকাSunday , 4 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে যুবক খুন, আটক ১

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে পরোকীয়ার জের ধরে ছুরিকাঘাতে ইউসুফ (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় রিনা বেগম নামে এক গৃহবধূ তার স্বামী ইব্রাহীম খলিলের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার রাত ২টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ইব্রাহীম খলিলকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত ইউসুফ একই গ্রামের বেলাল মাঝির ছেলে। তার মরদেহ রাতেই ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন জানান, ইব্রাহীমের ছুরিকাঘাতে যুবক ইউসুফ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার (ইব্রাহীমের) স্ত্রীও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরকীয়া প্রেমের জের ধরে রিনা বেগমের স্বামীর হাতে ওই যুবক খুন হন। রিনা বেগমও ছুরিকাঘাতে আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ও ইব্রাহীম খলিলকে আটক করেছে।