ঢাকাSunday , 4 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নব্য জেএমবির পলাতক ৩ সদস্য গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাভার জঙ্গি আস্তানা থেকে পলাতক নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। শুক্রবার রাতে সাভার ও লক্ষ্মীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মনির হোসেন, তৌহিদুল ইসলাম ও কামাল হোসেন।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ‘২৬ মে রাতে জঙ্গি আস্তানা সন্দেহে সাভারে নামাগেণ্ডা এলাকায় ছয়তলা একটি বাড়ি ঘেরাও করে কাউন্টার টেররিজম ইউনিট। সেখানে বিস্ফোরক পাওয়া গেলেও পালিয়ে যায় সন্দেহভাজন জঙ্গিরা।’