ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরেন্দ্র অঞ্চলে তুলা চাষের সম্ভাবনা শীর্ষক কর্মশালা

Link Copied!

সেমিনারে বক্তব্য দিচ্ছেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন

নিজস্ব প্রতিনিধি : দেশের বরেন্দ্র অঞ্চলে তুলা চাষের সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার গতকাল ৩ জুন রাজশাহীর আমবাগানস্থ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। দু’দিনব্যাপী সেমিনারটি আজ ৪ জুন সমাপ্ত হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন। রাজশাহীর জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক (সদর দপ্তর) মো. আখতারুজ্জামান।
ড. মো. ফরিদ উদ্দিন বলেন, বরেন্দ্র এলাকা খরাপ্রবণ; এই অঞ্চলে অন্যান্য ফসল ভাল হয় না। সেক্ষেত্রে তুলা যেহেতু গভীর মূলীয় ফসল সেহেতু এই এলাকায় তুলা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি এই এলাকায় তুলা চাষ সম্প্রসারণে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
তুলা উন্নয়ন বোর্ডের সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র অর্থায়নে আয়োজিত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন রংপুর অঞ্চলের উপ-পরিচালক আবু ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে কী-নোট পেপার উপস্থাপন করেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র প্রকল্প পরিচালক ড. মো. গাজী গোলাম মর্তুজা।