ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুশোচনায় স্ত্রীর কবরের পাশে আত্মহত্যা

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে স্ত্রী তহমিনা খাতুনকে হত্যার পর অনুশোচনায় তার কবরের পাশে বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী মনিরুল ইসলাম। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ভোরে স্ত্রী তহমিনা খাতুনের কবরের পাশে গিয়ে অনুশোচনায় বিষপান করেন মনিরুল। পরে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার ভোরে দেয়াড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী তহমিনাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান মনিরুল ইসলাম। তার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার রাজবাড়ি গ্রামে।