ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় আনন্দ (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আনন্দ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বেতাকা গ্রামের সামশুল মণ্ডলের ছেলে। তিনি চেরাগ আলী এলাকায় বসবাস করে কাঁচামালের ব্যবসা করতেন।
টঙ্গী থানার এসআই মো. জহুরুল ইসলাম জানান, আনন্দ কারওয়ান বাজার থেকে পিকআপে করে কাঁচামাল নিয়ে যাচ্ছিলেন। চেরাগ আলী এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের উপরে বসে থাকা আনন্দ মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।