ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মায়ের গলাকাটা, মেয়ের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলা থেকে শাহানাজ বেগম (২২) নামে এক নারীর গলাকাটা ও ঘরের ভিতর থেকে তার শিশু কন্যা মোহনার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার জয়নগর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহানাজ বেগমের স্বামী বেলাল হোসেনকে (৪০) আটক করা হয়েছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন জানান, শুক্রবার স্ত্রী, কন্যা ও ছেলেকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন বেলাল। দিবাগত রাতে ছেলে মেহেদিকে ঘর থেকে বের করে তার দাদির ঘরে দিয়ে আসেন। পরে স্ত্রী শাহানাজের গলা কেটে হত্যা করার পর ঘরে আগুন ধরিয়ে দেন। এতে ওই শিশুকন্যা মোহনা মারা যায়। ঘরে আগুন দেওয়ার পর অসুস্থতার অজুহাতে বেলাল ভোরে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, বেলাল পেশায় ট্রাকচালক। তিনি তিনটি বিয়ে করেছেন। শাহানাজ তার দ্বিতীয় স্ত্রী। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।