ঢাকাSaturday , 3 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ চার ডাকাত আটক

Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ চার ডাকাতকে আটক করেছে র‌্যাব। শনিবার ভোরে সদর উপজেলার মিয়াকুণ্ড গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ র‌্যাবের ক্যাম্প কমান্ডার মেজন মনির আহমেদ জানান, মিয়াকুণ্ড গ্রামের একটি মেহগনি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ঝিনাইদহ সদরের দক্ষিণ শিকারপুর গ্রামের পল্লী চিকিৎসক দিব্বত, কুমোদ সরকার, কালীগঞ্জের নাটোপাড়া গ্রামের শুকানুর খান ও মাগুরার শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের বিকাশ বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি দোনালা বন্দুক, একটি রাইফেল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।