ঢাকাFriday , 2 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান চাপায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহিদ হোসেন (৩৫) ও ইব্রাহিম (৩২)। হতাহতরা স্কয়ার গ্রুপের শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে স্কয়ার গ্রুপের জামালদী শাখার কয়েকজন শ্রমিক রাস্তা পার হওয়ার জন্য জামালদী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান শ্রমিকদের চাপা দেয়। এতে জাহিদ হোসেন ও ইব্রাহিম নামে দুই শ্রমিক নিহত এবং ছয় শ্রমিক আহত হন। আহতরা হলেন- সোহেল (২৫), জাহিদ (৪০), মশিউর (৩৫), কামরুল (৪৫), খাইরুল (৩৫) ও শরিফুল (২৬)।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. হাশেম উদ্দিন জানান, স্থানীয়দের সহায়তায় কাভার্ডভ্যান চালক মনির হোসেনকে আটক করা হয়েছে।