ঢাকাThursday , 1 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বটির কোপে গ্যারেজ ব্যবসায়ী খুন

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনায় বটির কোপে শেখ মোস্তাক আলী ওরফে হোন্ডা ফকির (৬৪) নামে এক গ্যারেজ ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার ১ নম্বর বয়রা ক্রস রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রোজিনা বেগমকে (৩৬) আটক করেছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমতাজুল হক বলেন, ঘটনার আগে নিহতের স্ত্রী বটি দিয়ে মাছ কাটছিলেন। এ সময় ছেলে রাস্তি শেখ ও স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে মোস্তাক আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাস্তি শেখ বটি দিয়ে বাবা মোস্তাক আলীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলেকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রোজিনা বেগমকে থানায় নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।