ঢাকাThursday , 1 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিখলা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে বালিখলা গ্রামের মনতু মিয়া (৪৮), শহিদ মিয়া (২৬), দিলু মিয়া (২৪), রেশম মিয়া (৩২) ও সিরাজ মিয়া (৪৮) স্থানীয় হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মনতু মিয়া,শহিদ মিয়া ও দিলু মিয়া মারা যান এবং রেশম মিয়া ও সিরাজ মিয়া আহত হন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।