ঢাকাThursday , 1 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য খাতে ২০ হাজার ৬৭৯ কোটি টাকার বাজেট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ২০১৭-১৮ অর্থবছরে স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বাজেটের আকার ২০ হাজার ৬৭৯ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগে ১৬ হাজার ২০৩ কোটি এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ৪ হাজার ৪৭৬ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় তিনি বলেন, গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবা সহজলভ্য করতে ১৩ হাজার ৩৩৯টি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকসমূহে গরিব, দুস্থ ও জটিল গর্ভবতী মহিলাদের জন্য মাতৃস্বাস্থ্য ভাউচার কর্মসূচি ৫৩টি উপজেলায় চালু হয়েছে। এ ছাড়া, জরুরি প্রসূতি সেবা কার্যক্রম ১৩২টি উপজেলায় জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, সব জেলা ও ৪১৮টি উপজেলা হাসপাতালে মোবাইল ফোন স্বাস্থ্য সেবা কার্যক্রম এবং ৪৩টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে। স্বাস্থ্য বাতায়ন নামে একটি সার্বক্ষণিক কল সেন্টার চালু করা হয়েছে। এসব কলসেন্টারে কল করে দেশের মানুষ ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন।