ঢাকাWednesday , 31 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নলডাঙ্গায় স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনভাগ উত্তর পাড়া এলাকা থেকে তোফাজ্জল হোসেন ওরফে তজিবর রহমান (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। এই ঘটনায় পালানোর সময় তজিবরের স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার সকাল ৯টার দিকে নিজ বসতঘর থেকে তজিবরের লাশ উদ্ধার করা হয়। তজিবর রহমান সেনভাগ উত্তরপাড়া গ্রামের মৃত কমের উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো তজিবরের। গত রাত ১টার দিকে তজিবরের স্ত্রী তার স্বামী অসুস্থ বলে গ্রাম্য ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে তজিবর মারা গেছে বলে জানায়।
এরপর ফরিদা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে।এ সময় তজিবরের স্বজন ও প্রতিবশীরা টের পেয়ে ফরিদাকে আটক করে মারধর করে বাড়িতে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ আজ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে তজিবরের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আর ফরিদাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, এটা হত্যা না অপমৃত্যু এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় তজিবরের ছোট ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।