ঢাকাWednesday , 31 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড নামে ব্যাটারি তৈরির একটি কারখানায় বুধবার সকালে অগ্নিকাণ্ড ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া জানান, সকাল সোয়া ১০টার দিকে শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডে আগুন লাগে। মুহূর্তেই আগুন কারখানার সেমিপাকা এক তলা ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনে ককশিট, কার্টুন, তৈরিকৃত ব্যাটারি ও ব্যাটারি তৈরির কাঁচামালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনে কেউ আহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।