ঢাকাWednesday , 31 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে যুবকের লাশ উদ্ধার

Link Copied!

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ একতারপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। বুধবার সকালে একতারপুর মাঠের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জীবননগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে একতারপুর গ্রামের মাঠের রাস্তার পাশ থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে মেরে ফেলা হয়েছে। তার পরনে সবুজ রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।