ঢাকাTuesday , 30 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী-শশুর আটক

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের ঢালার পাড় অযোদ্ধা গ্রামে বন্নি বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী মো. মিলন শেখ (৩২) ও শশুর আব্দুল মালেক শেখকে (৫৫) আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের শাশুড়ি পলাতক।
নিহতের পরিবার জানায়, তিন বছর আগে মিলন শেখের সঙ্গে বন্নির বিয়ে হয়। বিভিন্ন সময়ে তার ওপর নির্যাতন করা হতো। সোমবার রাত ১২টার দিকে বন্নি মারা গেছে বলে মোবাইলে জানালে তারা এসে লাশ দেখতে পান। লাশের শরীরে আঘাতের অনেক দাগ রয়েছে।
চরভদ্রাসন থানা পুলিশের উপপরিদর্শক স্বপন কুমার নিহতের শরীরে আঘাতের দাগ থাকার বিষয়টি স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের স্বামী মো. মিলন শেখ ও শশুর আব্দুল মালেক শেখকে আটক করা হয়েছে।