ঢাকাTuesday , 30 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মোরা’র প্রভাবে লক্ষ্মীপুরে প্রবল বৃষ্টি

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে লক্ষ্মীপুরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে থাকে।
এদিকে ঘূর্ণঝড়ের কারণে নদীতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় মজু চৌধরী ঘাটে ভোলা-বরিশালগামী প্রায় পাঁচ শতাধিক যাত্রী আটকা পড়েছেন। চরম দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুরা। এ ছাড়া শতাধিক পণ্য বোঝাই ট্রাক ও কার্গো আটকা পড়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১০২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
উপকূলীয় এলাকায় মাইকিং করে জনসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মাঠে কাজ করছেন।