ঢাকাSunday , 28 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফায়দা লুটতে জঙ্গিবাদের উত্থান

Link Copied!

amuঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুসলিম বিশ্বকে অস্থিতিশীল করতে একটি চক্র জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে ফায়দা লুটছে। রোববার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয় আয়োজিত জঙ্গিবাদবিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
আমু বলেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ ধর্মের শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু। তাদের উদ্দেশ্য হলো, মুসলিম বিশ্বকে ধ্বংস করে তাদের সম্পদ লুট করা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক আইনজীবী খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাকিব, পৌর মেয়র লিয়াক আলী তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান।