ঢাকাFriday , 26 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার জেলায় বিএনপির নতুন কমিটি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দল পুনর্গঠনের অংশ হিসেবে আরো চারটি জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি।
সুনামগঞ্জ, রংপুর, টাঙ্গাইল ও মৌলভীবাজার এই চার জেলায় নতুন নেতৃত্ব অনুমোদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দলের দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সুনামগঞ্জ জেলার নতুন কমিটি : কলিম উদ্দিন আহমেদ মিলন সভাপতি ও নুরুল ইসলাম নুরুল সাধারণ সম্পাদক।
রংপুর জেলা বিএনপি : মো. সাইফুল ইসলাম সভাপতি ও রইচ আহমেদ সাধারণ সম্পাদক।
রংপুর মহানগর বিএনপি : মো. মোজাফফর হোসেন সভাপতি ও সহিদুল ইসলাম মিজু সাধারণ সম্পাদক।
টাঙ্গাইল জেলা বিএনপি : কৃষিবিদ সামছুল আলম তোফা সভাপতি ও অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক।
মৌলভীবাজার জেলা বিএনপি : এম নাসের রহমান সভাপতি ও মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক।