ঢাকাWednesday , 24 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমাবেশের অনুমতি না মেলায় প্রতিবাদ সভা করবে বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় এর প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সভার কর্মসূচি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দেশের প্রতিটি জেলা ও মহানগরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় একযোগে এই কর্মসূচি পালন করবে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সমাবেশ করতে চেয়েছিল দলটি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত শনিবার সকালে অজ্ঞাতনামা একটি জিডির পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে ‘রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি নাশকতা সামগ্রীর খোঁজে’ খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়। যদিও প্রায় আড়াই ঘণ্টার ওই অভিযানে কিছুই পায়নি পুলিশ।
এর প্রতিবাদে রোববার দলের স্থায়ী কমিটির সভায় প্রতিবাদ সভার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও গণঃপূর্ত বিভাগের কাছে অনুমতি চায় বিএনপি।