
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের সেন্ট্রাল ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র অঙ্গীভূত ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি, ফেজ-২)’র সেন্ট্রাল ওরিয়েন্টেশন আজ ২৩ মে (মঙ্গলবার) রাজধানীর খামারবাড়িস্থ আ.কা.মু. গিয়াসউদ্দিন মিলকি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। ডিএই’র সরেজমিন উইংয়ের পরিচালক চৈতন্য কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম এবং এনএটিপি-২-এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ নাসিম। এনএটিপি (ডিএই অঙ্গ)’র পরিচালক রতন চন্দ্র দে প্রকল্পের সার সংক্ষেপ তুলে ধরেন।
ওয়ার্কশপে উদ্বোধনী পর্বের পর কারিগরি সেশন অনুষ্ঠিত হয়; কারিগরি সেশনে সভাপতিত্ব করেন ডিএই’র হর্টিকালচার উইংয়ের পরিচালক কুদরত-ই-গনী।

