ঢাকাTuesday , 23 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমা‌বেশের অনুম‌তি পাওয়ার আশা বিএন‌পির

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি।
বিএন‌পি‌‌কে সমাবেশ করার অনুম‌তি দেওয়া হ‌বে ব‌লে প্রত্যাশা ব্যক্ত ক‌রে‌ছেন দলের সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী।
মঙ্গলবার দুপু‌রে রাজধানীর নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এই আশাবাদ ব্যক্ত ক‌রেন।
শনিবার সকালে অজ্ঞাতনামা একটি জিডির পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে ‘রাষ্ট্রবিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি নাশকতা সামগ্রীর খোঁজে’ খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়। যদিও প্রায় আড়াই ঘণ্টার ওই অভিযানে কিছুই পায়নি পুলিশ।
এর প্র‌তিবা‌দে রোববার দ‌লের স্থায়ী ক‌মি‌টির সভায় প্র‌তিবাদ সভার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী পু‌লিশ ও গণঃপূর্ত বিভা‌গের কা‌ছে সমা‌বেশ কর‌তে অনুম‌তি চে‌য়ে‌ছে বিএন‌পি।