ঢাকাMonday , 22 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুলাচাষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা

Link Copied!

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : তুলা উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গা জোনাল অফিসের উদ্যোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তুলা চাষ সম্প্রসারণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা গত ২০ মে চুয়াডাঙ্গাস্থ ভিমরুল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র অর্থায়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র চেয়্যারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দীন। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন এবং উপ-পরিচালক (সদর দপ্তর) ড. মো. তাসদিকুর রহমান (সনেট)। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র প্রকল্প পরিচালক ড. মো. গাজী গোলাম মর্তুজা।
কর্মশালায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকাজুড়ে তুলা চাষের সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং সে লক্ষ্যে ভবিষ্যৎ করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।