ঢাকাSunday , 21 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় খামার যান্ত্রিকীকরণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্যোগে আধুনিক কৃষি যন্ত্রপাতির ওপর দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ গত ১৫ মে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. খুরশিদ আলম।
প্রধান অতিথি বলেন, পরিবর্তিত জলবায়ু ও বর্তমান সময়ে কৃষি শ্রমিকের সংকট নিরসন করতে সরকার ভর্তুকি মূল্যে দলবদ্ধ কৃষককে কৃষি যন্ত্রপাতি প্রদান করছে। বর্তমান পরিস্থিতিতে খামার যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই, যতো দিন যাবে দেশও ততো উন্নত হবে। অধিক পারিশ্রমিকের আশায় কৃষি শ্রমিকেরা অন্য পেশায় চলে যাবে। এজন্য আজকে প্রশিক্ষণের জ্ঞান বাস্তবতার আলোকে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষি শ্রমিকের সংকট নিরসনে কাজে লাগাতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণ বর্তমান সময়ে খুবই প্রয়োজন, কারণ কৃষি শ্রমিকের অভাবে জমিতে চারা রোপণ কার্যক্রম বিলম্বিত হচ্ছে। পরিচর্যা এবং ফসল সংগ্রহ করতে দেরি হওয়ার জন্য উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের শিক্ষা কাজে লাগাতে হবে।
দিনভর এ প্রশিক্ষণ কর্মশালায় কৃষকদের জমি ব্যবস্থাপনা, যন্ত্রের সাহায্যে চাষাবাদ, ফসল কর্তন, মাড়াই এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে ৩০ জন চাষি অংশগ্রহণ করেন।