ঢাকাSunday , 21 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বিএডিসি’র গ্রো-আউট টেস্টের মাঠ দিবস অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র পাবনায় অবস্থিত টেবুনিয়া বীজ উৎপাদন খামারে বোরো ধানবীজ ফসলের গ্রো-আউট টেস্টের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গ্রো-আউট টেস্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র বীজ ও উদ্যান উইংয়ের সদস্য পরিচালক মো. মাহমুদ হোসেন এবং মহাব্যবস্থাপক (বীজ) নূর মোহাম্মদ মন্ডল।
বিএডিসি’র রাজশাহী বিভাগের আওতাধীন মাঠ পর্যায়ের প্রায় ৪০ জন কর্মকর্তা মাঠ দিবসে অংশগ্রহণ করেন। বোরো ধান ফসলের ১০টি জাতের ২শ’টি নমুনা দ্বারা বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ (বীপ্রস) বিভাগের ব্যবস্থাপনায় খামার বিভাগের মাধ্যমে এ গ্রো-অউট টেস্টের মাঠ দিবস বাস্তবায়ন করা হয়।
উল্লেখ্য, গ্রো-আউট টেস্টের মাধ্যমে বিএডিসি উৎপাদিত বিভিন্ন উৎস হতে প্রাপ্ত বীজের জাতের বিশুদ্ধতা পরীক্ষা বা মূল্যায়ন করা হয়। বিএডিসি’র কেন্দ্রীয় বীজ পরীক্ষাগারে সংরক্ষিত দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত বীজের নমুনা দ্বারা গ্রো-আউট টেস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।