ঢাকাSunday , 21 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএই’র সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র আওতাধীন সাইট্রাস ডেভেলপমেন্ট (১ম সংশোধিত) প্রকল্পের জাতীয় কর্মশালা গত ১৭ মে রাজধানীর খামারবাড়িস্থ আ.কা.মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ডিএই’র হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. কুদরত-ই-গনী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই’র সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ কৃষিবিদ চৈতন্য কুমার দাস ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. আনোয়ার হোসেন।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, পুষ্টি চাহিদা পূরণে সাইট্রাস জাতীয় ফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই গুড প্লান্টিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। তিনি বলেন, আমাদের কৃষি সম্প্রসারণ কার্যক্রমে যেভাবে অগ্রগতি সাধিত হয়েছে তাতে ভবিষ্যতে প্রচুর প্লান্টিং ম্যাটেরিয়াল সরবরাহ করতে হবে। এ সময় তিনি আরো বলেন, মাল্টার বাগান করার জন্য অনেকেই আগ্রহী; এক্ষেত্রে আমাদের প্রচুর চারার প্রয়োজন হবে। এখন যেসব মাল্টার চারা সরবরাহ করা হয় সেক্ষেত্রে স্টক প্লান্ট ব্যবহার করা হয় জাম্বুরার উপর। জাম্বুরা এবং মাল্টার সমন্বয়টি ঠিকমতো আসে না; ফলে যতদিন বাগানটি থাকার কথা ততদিন থাকে না। এজন্য প্লান্টিং ম্যাটেরিয়ালের গুণগত মান রক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি উপস্থাপন করেন। কর্মশালায় প্রকল্পভুক্ত এলাকার উপপরিচালক, সাইট্রাস ডেভেলপমেন্ট অফিসার এবং কৃষক প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।