ঢাকাSunday , 21 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বিএডিসি চেয়ারম্যানের আউশ প্রণোদনা কার্যক্রম পরিদর্শন

Link Copied!

কৃষকের সাথে কথা বলছেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলায় ইতোপূর্বে চাষি পর্যায়ে বিতরণকৃত রোপা আউশ প্রণোদনা কার্যক্রমের আওতায় আবাদকৃত ব্রি ধান-৪৮’র বিভিন্ন মাঠ পরিদর্শন করেছেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।
গত ১৪ মে জগতি ব্লকের বটতৈল গ্রামে চাষিদের আবাদকৃত বিভিন্ন মাঠ ঘুরে দেখেন তিনি। মাঠে ধানের বাড়ন্ত অবস্থা এবং কৃষকদের পরিচর্যা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন চেয়ারম্যান। এ সময় তিনি ঐ অঞ্চলের কৃষক শাহাদৎ হোসেন, মোসলেম বিশ্বাস, ইবাদত, দুলাল, ইউসুফ, সিদ্দিক, শফিকুল, মিরাজুল, নুর উদ্দিন, মালিথা, পবনসহ বেশ কয়েকজন কৃষকের সাথে আউশ আবাদ বৃদ্ধির কৌশল, উন্নত নতুন জাতের ব্যবহার, শস্য আবর্তন, প্রণোদনা কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কমিউনিটি বীজতলার সুবিধাসহ বিভিন্ন বিষয়ে কথা করেন।
পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসিসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সকল কর্মকর্তাকে কৃষকের সহায়তা প্রদানের মাধ্যমে নিবিড়ভাবে কাজ করার আহবান জানান।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. এম. সাহাব উদ্দিন, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ, মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক পরিতোষ কুমার কুন্ডু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সেলিম হোসেন, বিএডিসি’র উপপরিচালক (বীজ বিপণন) কৃষিবিদ এ কে এম কামরুজ্জামান, উপপরিচালক (আলু বীজ) কৃষিবিদ মো. কামরুজ্জামান সরকার, উপপরিচালক (পাট বীজ) কৃষিবিদ আশরাফুল আলম, নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, বিএডিসি’র আরসিএ মো. নুরুল আমিন এবং ব্লকের উপসহকারি কৃষি অফিসার মো. শহিদুল্লাহ। এরপর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।