ঢাকাSunday , 21 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৪

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ চার বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছিল।
রোববার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের রাধানগর এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশের দাবি নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন বকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল আহম্মেদ মানিক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
এর আগে শহরের রাধানগর এলাকা থেকে বিএনপি নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ জানান, নাশকতার প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ চারজনকে আটক করা হয়েছে।