ঢাকাSunday , 21 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনায় দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তল্লাশির ঘটনাকে নজিরবিহীন অভিহিত করে তিনি বলেন, ‘বিএনপি যখন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার উদ্যোগ শুরু করেছে, ভিশন-২০৩০ দিয়েছে, এরপর এ ধরনের আগ্রাসন গণতন্ত্রের ভবিষ্যৎ নষ্টের পাঁয়তারা।’ খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশিকে ‘উসকানিমূলক আচরণ’ আখ্যা দিয়ে বিষয়টিকে দেশের রাজনীতির জন্য অশনিসংকেত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
শনিবার সকালে অজ্ঞাতনামা একটি জিডির প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে ‘রাষ্ট্র বিরোধী ও আইনশৃঙ্খলা পরিপন্থি নাশকতা সামগ্রীর খোঁজে’ খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। যদিও প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী ওই অভিযানে পুলিশ কিছুই পায়নি।