ঢাকাSaturday , 20 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ২ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ১

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সমুদ্র উপকুলবর্তী এলাকা থেকে ২ লাখ পিস ইয়াবাসহ আবদুর রহিম (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকা থেকে এই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ বলেন, গভীর সমুদ্র পথে পাচার করে আনার পর আনোয়ারা উঠান মাঝির ঘাটে ইয়াবাগুলো খালাস করার সময় পুলিশ অভিযান চালায়। অভিযানে আবদুর রহিমকে গ্রেপ্তার ও তার হেফাজতে থাকা ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আবদুর রহিম চট্টগ্রামের ‘ইয়াবা গডফাদার’ হিসেবে পরিচিত সেলিমের ভাই বলে পুলিশ নিশ্চিত করেছে।