ঢাকাSaturday , 20 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় লিটন হালদার (২৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার সকালে কচুয়া উপজেলার পশ্চিম পিপুলজুড়ি গ্রামের নিজ মৎস্য ঘের থেকে পুলিশ লিটনের মরদেহ উদ্ধার করে। শুক্রবার রাতে লিটনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রেখে গেছে।
পুলিশ নিহতের মরদেহের ময়নাতদন্ত করতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কী কারণে কারা লিটনকে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহত লিটন হালদার ওই গ্রামের প্রয়াত নারায়ণ চন্দ্র হালদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার অফিসার ইরচার্জ (ওসি) মো. কাবিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে ঘের ব্যবসায়ী লিটন হালদার প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে ঘের দেখতে যান। রাত ১১টার দিকে লিটনের পাশের অপর এক ঘের মালিক ওই পথ দিয়ে যাওয়ার সময় ঘেরের পানিতে একটি লাশ দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় প্রতিবেশী ও লিটনের বাড়ির লোকজন এসে উদ্ধার করে। লিটনের মাথায় ধারালো অস্ত্রের তিনটি কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কী কারণে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।