ঢাকাSaturday , 20 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল্লামা শফী হাসপাতালে ভর্তি

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্ধক্য জণিত অসুস্থতার এবং শারীরিক দুর্বলতার কারণে শুক্রবার আল্লামা শফিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করে আল্লামা শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহাম্মদ।
শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার রাতেই আল্লামা শফীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সর্বসাধারণের উৎকণ্ঠা ও ভিড় এড়াতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়নি বলে মাওলানা মুনির আহাম্মদ জানান।
এদিকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর আল্লামা শফীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে হাটহাজারী বড় মসজিদসহ বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া করা হয়।