ঢাকাSaturday , 20 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে মাইক্রোবাস পুকুরে পড়ে নিহত ৩

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের বহদ্দার হাট এলাকা থেকে মিরসরাই উপজেলায় একটি জানাজায় অংশ নিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রো যাত্রী মো. নাসের (৬০), মো. সোলেয়মান (৫১) ও স্থানীয় বাসিন্দা (পথচারী) মনিকা (৪৭)।
চট্টগ্রাম কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুনিরুজ্জামান জানান, সকালে সীতাকুণ্ডের কুমিরা বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে পথচারী এক নারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে মাইক্রোবাসের ছয় যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।