ঢাকাFriday , 19 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ধিত সভা আগামীকাল শনিবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্য, দলীয় মন্ত্রী পরিষদের সদস্য ও জাতীয় সংসদ সদস্যসহ সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর ও উপদপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকরা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ ছাড়া আগামী ২১ মে রোববার সকাল ১০টায় রাজধানীর প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের দপ্তর বিভাগের এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সারাদেশ থেকে আগত প্রতিটি জেলা আওয়ামী লীগের দপ্তর ও উপদপ্তর সম্পাদক উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।