ঢাকাFriday , 19 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ট্রাক্টরকে বাসের ধাক্কা, নিহত ২

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার বাঘরাপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক্টরের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লা আল মামুন।
নিহতরা হলেন ট্রাক্টরের চালক আনসারুল ইসলাম (২৮) ও তার সহকারী মাফুজুর রহমান (২২)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ঈশ্বরগঞ্জগামী নাবিহা পরিবহনের একটি বাস বাঘরাপাড়ায় ভালুকামুখী একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি ছিটকে সড়কদ্বীপের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। ট্রাক্টর চালকের সহকারী মাফুজুর রহমান (২২) ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অবস্থায় ট্রাক্টরের চালক আনসারুল ইসলামকে (২৮) উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল ইসলাম উজ্জল দুজনের মুত্যুর কথা স্বীকার করে জানান, খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।