ঢাকাThursday , 18 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার আত্মপক্ষ শুনানি ১ জুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১ জুন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।
মামলাটিতে আজ খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট গতকাল বিচারক পরিবর্তনের আবেদন মঞ্জুর করে মামলাটি ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে বদলি করেছেন। মামলাটিতে খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আজ আদালতে হাজির হতে পারেননি। এ কারণে খালেদা জিয়ার আইনজীবীরা আত্মপক্ষ শুনানি পেছানোর আবেদন করেন। খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন মাসুদ আহমেদ তালুকদার, জাকির হোসেন ভূঁইয়া, হান্নান ভূঁইয়া।
শুনানি শেষে আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। মামলাটিতে গত বছর ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক।