ঢাকাWednesday , 17 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফারজানা জাহান (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চর নেওয়াগাছার নিজ বাড়ি থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়।
ফারজানা পৌর এলাকার চর নেওয়াগাছা গ্রামের ফজলুল হকের মেয়ে এবং স্থানীয় জহুরা মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফারজানার মা মারা গেলে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে সৎ মার সঙ্গে থাকত সে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতের কোনো এক সময় ঘরের ধরণায় রশিতে ঝুলে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছে সে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সাচ্চু বিশ্বাস জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরের কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।