ঢাকাWednesday , 17 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় সোহেল রানা বাবলু (২৭) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে সোহেল রানা মোটরসাইকেলে করে উপজেলার হরিশপুর ব্রাহ্মণ সাঁকো এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। তিনি সন্দ্বীপ পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সোহেল রানা স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা গ্রুপের সমর্থক ছিলেন।