ঢাকাWednesday , 17 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরাঞ্চলে তুলাচাষের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা শীর্ষক কর্মশালা

Link Copied!

কর্মশালায় আমন্ত্রিত অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : তুলা উন্নয়ন বোর্ড, বগুড়া জোনের উদ্যোগে উত্তরাঞ্চলে তুলা চাষের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা শীর্ষক ২দিনব্যাপী কর্মশালা গত ১৩-১৪ মে রংপুরে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এ অঞ্চলে তুলা চাষ সম্প্রসারণে নানাবিধ সমস্যা, সম্ভাবনা, ভবিষ্যৎ করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন। রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান এবং উপ-পরিচালক (সদর দপ্তর) ড. মো. তাসদিকুর রহমান (সনেট)। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র প্রকল্প পরিচালক ড. মো. গাজী গোলাম মর্তুজা।