লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরার সময় কালবৈশাখী ঝড়ে নৌকা উল্টে বাগন আলী (১৫) ও নুর নবী (৪২) নামে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মো. হেলাল (৩২) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার দুপুরে নদীতে থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝড়ের কবলে পড়ে জেলেদের নৌকাটি। বাগন আলী উপজেলার বালুর চর গ্রামের হারুনের ছেলে। নুর নবী ওই এলাকার বাসিন্দা। নিখোঁজ হেলালের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
রামগতি থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বলেন, রাতে মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকা ঝড়ের কবলে পড়ে। এতে নৌকা উল্টে চার জেলে নদীতে পড়ে যায়। এতে তিন জেলে নদীতে ডুবে যান। একজনকে অন্য নৌকার জেলেরা উদ্ধার করেন। সকালে দুই জেলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করলেও এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

