নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় খালার বাড়ি বেড়াতে এসে মিতা (৬) নামে এক শিশু পানি ডুবে মারা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার রায়সিংহপুর গ্রামে এই ঘটনা ঘটে। মিতা সিংড়া উপজেলার মাদারীপুর গ্রামের সুবাস কুমারের মেয়ে।
নলডাঙ্গ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, মঙ্গলবার থেকে মিতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মিতার খালার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পায়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে বারনই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

