ঢাকাTuesday , 16 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার আরো ৩ মামলা হাইকোর্টে স্থগিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ৩ মামার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. মিফতাহ উদ্দীনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও সানজিদ সিদ্দীকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির। মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।