ঢাকাTuesday , 16 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সিঙ্গেল মাদার’ প্রিয়াঙ্কা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও এখন পরিচিত মুখ তিনি। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে হলিউডে বিশেষ পরিচিতি পান এ অভিনেত্রী। খুব শিগগির মুক্তি পাচ্ছে ডোয়াইন জনসনের সঙ্গে তার অভিনীত বেওয়াচ সিনেমাটি। এরই মধ্যে ঘোষণা এসেছে প্রিয়াঙ্কার দ্বিতীয় সিনেমার।
অ্যা কিড লাইক জেক শিরোনামের সিনেমাটি ড্যানিয়েল পার্লসের একই নামের নাটক অবলম্বনে নির্মিত হবে। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। হলিউড প্রযোজক পল বের্নন মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে জানান, তিনি একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়া তিনি একটি ওয়েবসাইটের লিংকও প্রকাশ করেছেন যেখানে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।
প্রিয়াঙ্কা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন জিম পারসন্স। জনপ্রিয় টিভি সিরিজ ‘বিং ব্যাং থিওরি’ তে শেলডন কুপার চরিত্রে অভিনয় করেনে তিনি। এছাড়া আরো দেখা যাবে- ক্লেরে ডান্স, অক্টাভিয়া স্পেনসার, অ্যান দউদ এবং মিশেলা ওয়াটকিন্সকে।