গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঝড়ে ভেঙে পড়া ঘরের নিচে চাপা পড়ে মজিবুর রহমান (৩৫) নামে এক যুবক মারা গেছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মজিবুর ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের জানান, রাতে ঝড়ের সময় নিজ ঘরে ছিলেন মজিবুর। ঝড়ে ঘরের টিনের চালসহ পুরো ঘরটি মজিবুরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মজিবুরের মৃত্যু হয়।

