ঢাকাMonday , 15 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফকিরাপুলে হোটেল থেকে লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুলের একটি হোটেল থেকে জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১টায় আসমা হোটেলের দ্বিতীয় তলার ৫ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ। জামাল হোসেনের বাবার নাম গণি মিয়া। বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়। পুলিশের ধারণা, হার্ট অ্যাটাকে জামাল হোসেন মারা গেছেন।
হোটেলের ম্যানেজার মো. জুয়েল জানান, সারা দিনে তার কোনো খোঁজ খবর না দেখে তারা তার কক্ষের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন। মতিঝিল থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম জানান, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। মৃত্যুর আসল কারণ জানতে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।